Elementor Pro Crack বনাম Pro Elements: কোনটি নিরাপদ এবং কোনটি ঝুঁকিপূর্ণ?

আমরা সবাই কম-বেশি Elementor Page Builder-এর নাম শুনেছি। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন শেখার সময় বা ক্লায়েন্টের কাজ করার সময় এলিমেন্টরের ফ্রি ভার্সন দিয়ে কাজ শুরু করা গেলেও, প্রফেশনাল ডিজাইনের জন্য ‘Elementor Pro’ এর প্রয়োজন হয়। কিন্তু নতুন অবস্থায় সবার পক্ষে ডলার খরচ করে প্রো ভার্সন কেনা সম্ভব হয় না। তখন অনেকেই বিকল্প হিসেবে Elementor Pro Crack Version অথবা Pro Elements প্লাগইন ব্যবহার করার কথা ভাবেন। কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য কী? কোনটি ব্যবহার করা নিরাপদ আর কোনটি আপনার পুরো ওয়েবসাইটকে ধ্বংস করে দিতে পারে? আজকের ব্লগে আমরা ক্র্যাক এলিমেন্টর এবং প্রো এলিমেন্টস-এর সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ক্র্যাক এলিমেন্টর (Elementor Pro Crack) কি এবং এর ভালো-মন্দ : বিভিন্ন থার্ড-পার্টি বা পাইরেটেড ওয়েবসাইট থেকে এলিমেন্টর প্রো-এর প্রিমিয়াম ফাইলগুলো ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করাকেই ক্র্যাক বা নালড (Nulled) ভার্সন বলা হয়।

কোনো অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় না: এলিমেন্টরের অফিশিয়াল ড্যাশবোর্ডে লগইন বা লাইসেন্স কি (License Key) ছাড়াই এটি কাজ করে।

১০০% নিরাপদ ও ভাইরাস মুক্ত: প্রো এলিমেন্টস একটি ওপেন সোর্স প্রজেক্ট (এটি GitHub-এ পাওয়া যায়)। এর ভেতরে কোনো গোপন কোড বা ম্যালওয়্যার থাকে না, তাই আপনার ওয়েবসাইট সম্পূর্ণ নিরাপদ থাকে।

প্রো উইজেট ও থিম বিল্ডার: এলিমেন্টর প্রো-এর প্রায় সব প্রিমিয়াম উইজেট, থিম বিল্ডার, পপ-আপ বিল্ডার এবং ডায়নামিক কন্টেন্ট ফিচারগুলো এতে একদম ফ্রিতে ব্যবহার করা যায়।

অটোমেটিক আপডেট: এলিমেন্টরের মূল প্লাগইনের সাথে সামঞ্জস্য রেখে প্রো এলিমেন্টসও আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা যায়।

কোনো অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় না: এলিমেন্টরের অফিশিয়াল ড্যাশবোর্ডে লগইন বা লাইসেন্স কি (License Key) ছাড়াই এটি কাজ করে।

অসুবিধা ও সীমাবদ্ধতা (Cons): রেডিমেড টেমপ্লেট কিট (Template Kits) পাওয়া যায় না: এলিমেন্টরের অফিশিয়াল লাইব্রেরিতে থাকা তৈরি করা প্রিমিয়াম পেজ বা ব্লকগুলো সরাসরি ইম্পোর্ট করা যায় না।

অফিশিয়াল কাস্টমার সাপোর্ট নেই: যেহেতু এটি ফ্রি, তাই কোনো সমস্যায় পড়লে এলিমেন্টর টিমের সরাসরি লাইভ চ্যাট সাপোর্ট পাওয়া যাবে না।

নতুনদের সাধারণ ভুল: “Destination folder already exists” সমস্যা ও এর সমাধান

ধরুন, একজন নতুন ইউজার হিসেবে আপনি একটি ক্র্যাক এলিমেন্টর প্রো ইনস্টল করে সারাদিন খুব আনন্দ নিয়ে কাজ করলেন। কিন্তু পরের দিন সকালে সাইট ওপেন করতেই দেখলেন এলিমেন্টর প্রো-এর উইজেটগুলো আর কাজ করছে না, লক হয়ে আছে এবং নতুন করে কিছুই ড্রাগ অ্যান্ড ড্রপ করে আনা যাচ্ছে না! তখন আপনি ভাবলেন, প্লাগইনটি হয়তো আবার নতুন করে ইনস্টল করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু যখনই আপনি নতুন করে এলিমেন্টর প্রো (Elementor Pro 4.0.4.zip) আপলোড করতে গেলেন, তখনই বিরক্তিকর মেসেজটি সামনে চলে এলো: “Destination folder already exists… /plugins/elementor-pro/”

এই সমস্যাটি কেন হয়?

ক্র্যাক বা পাইরেটেড প্লাগইনগুলো ব্যাকএন্ডে অটোলক হয়ে যায় কিংবা ফাইলগুলো করাপ্ট হয়ে যায়। যখন প্লাগইন কাজ করা বন্ধ করে দেয়, তখন নতুনরা না বুঝেই সরাসরি আবার প্লাগইন আপলোড করার চেষ্টা করেন। কিন্তু ওয়ার্ডপ্রেসে আগের ফাইলটি ডিলিট না করে নতুন করে একই প্লাগইন আপলোড দিলে এই “Destination folder already exists” (ফোল্ডারটি আগেই তৈরি আছে) এররটি দেখায়।

এর সহজ সমাধান কী?

পুরানো প্লাগইন ডিলিট করুন: প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের Plugins > Installed Plugins-এ যান। সেখানে থাকা অকেজো এলিমেন্টর প্রো প্লাগইনটি প্রথমে Deactivate করুন এবং তারপর Delete করে দিন।

নতুন করে ইনস্টল করুন: পুরানো ফোল্ডারটি ডিলিট হয়ে যাওয়ার পর, এখন আপনি আবার নতুন করে আপনার প্লাগইন ফাইলটি আপলোড দিলে আর কোনো এরর আসবে না এবং সফলভাবে ইনস্টল হবে।

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের Plugins > Installed Plugins-এ যান। ২. সেখানে থাকা অকেজো এলিমেন্টর প্রো প্লাগইনটি প্রথমে Deactivate করুন এবং তারপর Delete করে দিন। পুরানো ফোল্ডারটি ডিলিট হয়ে যাওয়ার পর নতুন করে প্লাগইন আপলোড দিলে আর কোনো এরর আসবে না।

অনেক সময় ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগইন ডিলিট করার পরও ব্যাকএন্ডে ফোল্ডারটি থেকে যায় কিংবা ড্যাশবোর্ডে ঢোকা যায় না। তখন সরাসরি হোস্টিংয়ের সি-প্যানেল থেকে এটি রিমুভ করা যায়:

এরপর public_html ফোল্ডারে ক্লিক করে wp-content > plugins ফোল্ডারের ভেতরে যান।

এখানে elementor-pro নামের ফোল্ডারটি দেখতে পাবেন। সেটি সিলেক্ট করে উপর থেকে Delete করে দিন।

ব্যাস! পুরানো ফোল্ডারটি রিমুভ হয়ে গেল। এবার আপনি কোনো ঝামেলা ছাড়াই আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে নতুন করে প্লাগইনটি ইনস্টল করতে পারবেন।

তবে মনে রাখবেন: ক্র্যাক ভার্সন ব্যবহার করলে এই ধরনের সমস্যা আপনার নিত্যদিনের সঙ্গী হবে। এই ঝামেলা থেকে চিরতরে মুক্তি পেতে এবং সাইটের নিরাপত্তা নিশ্চিত করতে ক্র্যাক বর্জন করে Pro Elements প্লাগইনটি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

আপনি যদি নতুন অবস্থায় প্র্যাকটিস বা শেখার উদ্দেশ্যে কাজ করেন কিংবা ক্লায়েন্টের লাইভ সাইটের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তবে ক্র্যাক এলিমেন্টর (Crack Version) ব্যবহার করা সম্পূর্ণ বর্জন করুন। ফ্রি বিকল্প হিসেবে Pro Elements প্লাগইনটি ব্যবহার করা শতভাগ বুদ্ধিমানের কাজ এবং সম্পূর্ণ নিরাপদ।

তবে মনে রাখবেন, প্রফেশনাল বিজনেস বা বড় কোনো লাইভ প্রজেক্টের ক্ষেত্রে সবসময় এলিমেন্টর প্রো-এর অফিশিয়াল অরিজিনাল লাইসেন্স ব্যবহার করাই সবচেয়ে সেরা সিদ্ধান্ত।

আমাদের ফেজবুক পেইজে যুক্ত থাকুন।

প্রিয় পাঠক, ব্লগটি ভালো লাগলে এবং তথ্যগুলো উপকারী মনে হলে দয়া করে আপনার ফেসবুক প্রোফাইলে বা বিভিন্ন গ্রুপে [এখানে ক্লিক করে শেয়ার করুন]।”

[mailpoet_form id=”1″]

2 thoughts on “Elementor Pro Crack বনাম Pro Elements: কোনটি নিরাপদ এবং কোনটি ঝুঁকিপূর্ণ?”

  1. mdkhurshed alam

    অনেক গুরুত্বপূর্ণ একটি ব্লগ। নতুন প্যাকটিসনারদের জন্য খুবই কাজে লাগবে।

    1. Md. Khurchied Alam

      ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণা আমার নতুন কাজের ভিত্তি। শোকরিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top